মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আরো বিষয় খবর খেলা

বান্দরবানে তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেয়ার করুন:

মোহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান : তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০এর ফাইনাল খেলা ও সমাপনি অনুষ্ঠান ৬নভেম্বর বিকালে বান্দরবান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০এর ফাইনাল খেলায় ও সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।

তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনি অনুষ্ঠান পরিচলনা কমিটির সভাপতি ও মরহুম তানজিম এর সুযোগ্য পিতা মো: আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়–য়া পাপন, বান্দরবান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, বান্দরবান জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল আলম বাবু, বান্দরবান পৌরসভার ৪,৫,৬নংওর্য়াড এর মহিলা কাউন্সিলর সালেহা বেগম, সাংবাদিক মোহাম্মদ আলী,ইউসুফ শিকদার,মো: দেলোয়ার,মোঃ নিজাম প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় নিউগুলশান একাদশ টিম কে পরাজিত করে লিজেন্ড বান্দরবান(বনরুপা) একাদাশ টিম তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২০এর ফাইনাল খেলায় বিজয় হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, অতিথিরা আরো বলেন। লেখা-পড়ার পাশা-পাশি খেলাধূলা করা ছাত্রদের জন্য অত্যান্ত জরুরী, ক্রিকেট খেলার কারণে আজ বাংলাদেশকে সারা বিশ্ব এক নামে চিনে, জানে, জেলা পর্যায়ে ক্রিকেট খেলা পুর্বের চেয়ে অনেক উন্নতি লাভ করেছে, আগামীতে এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। মহান দয়ালু আল্লাহ মরহুম তানজিম কে ভাল কাজের প্রতিদান ভাল দান করবেন, মহান তানজিম কে আল্লাহ জান্নতুল ফেরদৌস দান করুন আমিন, সে পরপারে সুখে থাকুন মহান রবের নিকট এই প্রত্যাশা করি। বক্তারা তানজিম স্মৃতি টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের উত্তর উত্তর সফলতা কামনা করেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies