বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

শেয়ার করুন:

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্য রাতে উপজেলার জয়মনিরহাটের বড় খাটামারী (পাঁচ মাথা) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাত আনুমানিক ১টার দিকে শর্ট সার্কিট হয়ে বড় খাটামারী গ্রামের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। এতে ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় মর্জিনা নামক এক মহিলার বাড়িতে আগুন লেগে যায়। প্রতিবেশী মর্জিনার চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন মন্ডল (৬০) ঘর থেকে বের হওয়ায় সময় ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।

পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্ট সার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ওসি আতিয়ার রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies