বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বাংলাদেশ

মোবাইল রিচার্জে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে ট্যাপ!

শেয়ার করুন:

ঢাকা : ১০ ফেব্রুয়ারি, ২০২২ মোবাইল রিচার্জ আরও স্বাচ্ছন্দ্যদায়ক ও লাভজনক করে তুলতে মোবাইল রিচার্জের উপর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ।

মোবাইল ব্যবহারকারীদের দিনের যেকোনো সময় রিচার্জের প্রয়োজন হতে পারে; এবং বর্তমানে, বেশিরভাগ মানুষ এমএফএস’ এর মাধ্যমে মোবাইল নম্বর রিচার্জ করতে চান। গ্রাহকদের এই প্রয়োজনীয়তা এবং সুবিধার কথা মাথায় রেখে রিচার্জে ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার নিয়ে এসেছে ট্যাপ।

মোবাইল নেটওয়ার্ক সেবাদাতার ভিত্তিতে বিভিন্ন প্যাক, যেমন ভয়েস, ডেটা এবং কম্বোতে ক্যাশব্যাক অফার প্রদান করছে ট্যাপ। ক্যাম্পেইন চলাকালীন একজন ট্যাপ গ্রাহক প্রতিটি প্যাক এ সর্বোচ্চ তিন বার এই ক্যাশব্যাক অফার উপভোগ করতে পারবেন। এ অফারে, ব্যবহারকারীরা প্রতি রিচার্জে ১০-৭১ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলবে ২৮ ফেব্রুয়ারি,২০২২ পর্যন্ত। “ট্যাপ” এই ক্যাম্পেইন সংক্রান্ত শর্তাবলী যেকোন সময়ে পরিবর্তন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

এ নিয়ে ট্রাস্ট আজিয়াটা পে র (ট্যাপ) প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান বলেন, “এখন ডিজিটাল রূপান্তরের সাথে সাথে মানুষ বিভিন্ন কাজ করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক উপায় খোঁজে। বর্তমানে ঝামেলা বিহীন মোবাইল রিচার্জের জন্য মানুষ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করছে। আর এ কথাটি মাথায় রেখে এবং গ্রাহকদের উৎসাহিত করতেই ক্যাশব্যাকের সুযোগ সহ বিভিন্ন এক্সক্লুসিভ অফার নিয়ে এসেছে ট্যাপ।”

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies