বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
রুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ
আরো বিষয় খবর বিজ্ঞান ও প্রযুক্তি

ক্রেতাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিস নিয়ে এলো স্যামসাং

শেয়ার করুন:

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, দৈনিক সচিত্র মৈত্রী

ঢাকা : গ্রাহকসেবা উন্নত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো হোয়াটসঅ্যাপ চ্যাট নামে নতুন একটি সার্ভিস চ্যানেল চালু করছে স্যামসাং। ক্রেতারা এখন সরাসরি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বছরের ৩৬৫ দিনই স্যামসাং -এর বিশেষজ্ঞ সার্ভিস এজেন্টদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সার্ভিস নিতে পারবেন। ক্রেতাদের প্রাসঙ্গিক কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো তথ্য জানার প্রয়োজন হলে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে (০৮০০০৩০০৩০০) চ্যাট করতে পারবেন। আগামী (২২ মার্চ) থেকে এ ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করবে।

স্যামসাং ক্রেতাদের সার্ভিস বিবেচনায় নিয়ে এ হোয়াটসঅ্যাপ চ্যাট সেবা চালু করা হবে। ক্রেতারা এক্ষেত্রে চ্যাটের মাধ্যমে তাৎক্ষণিক, কার্যকরী ও নিরবচ্ছিন্ন সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতাদের সেবায় স্যামসাং -এর ২৪/৭ কল সেন্টার, দেশজুড়ে ইন-হোম সার্ভিস, ই-মেইলে সেবা পাবার সুবিধা এবং দেশজুড়ে ৪০টিরও বেশি সার্ভিস সেন্টার রয়েছে।

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “আমরা এখন দ্রুত ও তাৎক্ষণিক যোগাযোগের যুগে বাস করছি।” তিনি আরও বলেন, “অনেক ক্রেতা, বিশেষ করে তরুণ প্রজন্মের ক্রেতারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে আসাকে ঝামেলা মনে করেন। তাই, ক্রেতাদের ব্যস্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা হোয়াটসঅ্যাপ সাপোর্ট চ্যানেল উন্মোচন করার সিদ্ধান্ত নেই, যাতে আমাদের ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে সেবা নিতে পারেন।”

ক্রেতারা ০৮০০০৩০০৩০০ নাম্বার তাদের মোবাইলে সেভ করে নিয়ে, এবং হোয়াটসঅ্যাপে সেবা নিতে পারবেন। এছাড়াও, তারা স্যামসাং বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট (www.samsung.com/bd), মাইগ্যালাক্সিঅ্যাপ এবং ফেসবুক পেজে (www.facebook.com/SamsungBangladesh) গিয়েও চ্যাট সেবা নিতে পারবেন।
আরও বিস্তারিত জানতে কল করুন: ০৮০০০৩০০৩০০ (টোলমুক্ত, ২৪/৭ কল সেন্টার)

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies