বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বিজ্ঞান ও প্রযুক্তি

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট

শেয়ার করুন:

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক

ঢাকা : ঘরে বসে কম্পিউটার পণ্য কেনায় বিশেষ সুবিধা দিচ্ছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আওতায় প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার এক্সেসরিজ কিনলেই মিলছে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট। ১৫ মে থেকে শুরু হওয়া এ সুযোগ থাকছে ৩১ জুলাই ২০২২ পর্যন্ত।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, অনলাইন ডিসকাউন্ট মেলার আওতায় ই-প্লাজা (https://cutt.ly/uHonLfB) থেকে ওয়ালটনের যে-কোনো কম্পিউটার পণ্য ক্রয়ে এই মূল্যছাড় দেয়া হচ্ছে। তবে পণ্য ক্রয়ে গ্রাহকদের অনলাইন পেমেন্ট গেটওয়ে (ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং) ব্যবহার করতে হবে এবং হোম ডেলিভারি নিতে হবে।

তিনি জানান, এর পাশাপাশি ই-প্লাজা থেকে সর্বোচ্চ ৩ মাসের ইএমআই সুবিধায় কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ১৫ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহক। তবে মূল্যছাড়সহ ইএমআই সুবিধা পেতে হলে ক্রয়কৃত পণ্যের নূন্যতম দাম হতে হবে ১০,০০০ টাকা।
‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আপডেটসহ ওয়ালটন কম্পিউটারের অফিশিয়াল ফেসবুক পেইজে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, বর্তমানে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের নানান মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। এছাড়া ওয়ালটনের আছে বিভিন্ন মডেলের ডেস্কটপ, অল-ইন-ওয়ান ইউনিফাই পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব।

এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

মডেলভেদে গ্রাহকরা ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies