সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধনওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর
আরো বিষয় খবর বাংলাদেশ

লামায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা: সংঘর্ষে নারীসহ আহত ৯

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বান্দরবান : জেলার লামা উপজেলায় রাতের আঁধারে জমি নিয়ে সংঘর্ষে চার নারীসহ দু’পক্ষের ৯ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- আমেনা বেগম (৭০), শারমিন আক্তার (২২), মো. সিরাজুল ইসলাম (৪৩), রহমত আলী (৩০), মো. শাহজালাল (৩০), হোসনে আরা বেগম (৩৮), জোসনা বেগম (৫০), মিনহাজ উদ্দিন (৪৩) ও মুজিবুর রহমান (৪০)। স্থানীয়রা আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সূত্র জানায়, রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া বাজার সংলগ্ন একখন্ড জমি নিয়ে মো. সিরাজুল ইসলাম ও মো, মুজিবুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মামলা থাকায় আদালতের নির্দেশে পুলিশ বিরোধীয় জমিতে উভয় পক্ষকে যেতে নিষেধ করে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মো. মুজিবুর রহমানরা বিরোধীয় জমির উপর মো. সিরাজুল ইসলাম কর্তৃক নির্মিত ঘর ভেঙ্গে দখলমুক্ত করতে যায়। এ খবর পেয়ে মো. সিরাজুল ইসলামরা বাঁধা দিতে যায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় চার নারী সহ উভয় পক্ষের ৯জন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, জমি নিয়ে মারামারির ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies