মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমান

শেয়ার করুন:

ভূরুঙ্গামারী, প্রতিনিধি

কুড়িগ্রাম : জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২০ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় ভুরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় অবস্থিত সিফাত ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে, দোকানের মালিক বজলুর রশীদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বাজেয়াপ্ত করা হয়।

এসময় ভুরুঙ্গামারী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক ও ভুরুঙ্গামারী থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies