বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বাংলাদেশ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

শেয়ার করুন:

খুলনা প্রতিনিধি :

খুলনা : বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি খুলনা বিভাগীয় সম্মেলন ২৭ আগষ্ট শনিবার খুলনার ফুলতলা উপজেলার দামোদর সরদার ভিলায় অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিভাগীয় কমিটি গঠনের লক্ষে বিএমএসএসের মহাসচিব ও দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রকাশক সম্পাদক সুমন সরদারের সভাপতিত্বে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির নেতা রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় বিকাল ৩ টায় সম্মেলন শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন।

প্রধান আলোচক ছিলেন বিএমএসএসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন বিএমএসএসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন বিএমএসএসের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবেদ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, ফুলতলা থানা অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মিসেস সালাউদ্দিন বিউটি, বিশিষ্ট চিকিৎসক এটিএম মন্জুর মোর্শেদ, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব মাসুদ হোসেন খান, সহসম্পাদক সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাথী তালুকদার, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের ২য় পর্বে অতিথিবৃন্দ কর্তৃক দৈনিক ফুলতলা প্রতিদিনের লোগো উন্মোচন করা হয়। সবশেষে দৈনিক চৌকস পত্রিকার নির্বাহী সম্পাদক আলহাজ্ব আবেদ আলীকে সভাপতি এবং আনন্দ টেলিভিশনের যশোর প্রতিনিধি শফিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সোনালি দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ কে যুগ্ম সম্পাদক এবং সময়ের খবরের শাহীন আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৮১ সদস্য বিশিষ্ট বিএমএসএস এর খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার তিন শতাধিক বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies