বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর পার্বত্য

বান্দরবানে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও লিডারশীপ টু এনসউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বাজেট বিশ্লেষণ সভা ২৫আগস্ট সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইয়ং ম্রো এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক পুষ্টিবিদ ডা:নাজিয়া আন্দালিব, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অং চা লু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, জেলা পরিষদের সদস্য সি অং খুমী, লীন প্রকল্পের জেলা ব্যবস্থাপক হিতৈষী খীসা এর সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর অংচানু মারমা,লীন প্রকল্পের জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর ওবায়দুর রশিদ’সহ কৃষি বিভাগ,মৎস্য,খাদ্য, প্রাণীসম্পদ, জনস্বাস্থ্য প্রকৌশল, সমবায়, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, নাইক্ষংছড়ি ও থানছি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন লাইন ডিপার্টমেন্টের প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, লিডারশীপ টু ইনশিওর এডোকেট নিউট্রিশন(লীন) প্রকল্পটি ইউপিয়ান কমিশন(ই ইউ) অর্থায়নকৃত পুষ্টি সুশান বিষয়ক প্রকল্প যা খাগড়াছড়ি,রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার ১৮টি উপজেলা ও ৭৮টি ইউনিয়নে ২০১৮ সালের ১ সেপ্টেমবর থেকে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দশ বছর মিয়াদি দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা। পুষ্টি সুশাসন বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে লীপ প্রকল্প মূল কাজি করছে এভাবে জেলা পুষ্টি সমন্বয় কমিটি (ডিএনসিসি) এবং উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি)’র পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম পর্যালোচনা,বাস্তবায়ন ও মনিটরিং ও সহযোগিতা। (ডিএনসিসি) এবং (ইউএনসিসি)’র কাজগুলোতে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) টেকনিক্যাল সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে।

লীন প্রকল্পে উদ্দেশ্য হল পার্বত্য চট্টগ্রামে এলাকায় মা ও শিশু পুষ্টি উন্নয়নে অবদান রাখা। শিশুরপুষ্টি (মায়ের দুধ খাওয়ানো) ও কিশোরীদের বয়:সন্ধিকালীন যত্ন, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি,গর্ভবতী মহিলাদের নিয়মিত ওজন নেয়া, আয়রন ফলিকএসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার গুরুত্ব, শিশুদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাদ্য ও মৌলিক সেবা প্রদান তাছাড়াও খাদ্য এবং পুষ্টির বিভিন্ন গ্রুপ ও কার্যক্রম নিয়ে তথ্য বহুল জনসচেতনতা বৃদ্ধিমুলক বিষয় নিয়ে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা (২০২২-২০২৩) অর্থ বছরে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে বাজেট বিশ্লেষণ করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies