সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ শুভ উদ্বোধনওয়াগ্যোয়াই পোয়ে’ ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার জমজমাটবাজারে এলো শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন ‘হেলিও ৬৫’বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘর
আরো বিষয় খবর বাংলাদেশ

বান্দরবানে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন:

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : দেশব্যাপী জামাত, বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার ৫সেপ্টম্বর ৩নং সদর ইউনিয়নের রেইছা বাজার এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আলহাজ্ব আব্দুর রহিম চৌধুরী। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, সাধারণ সম্পাদক সেলিম রেজা। বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইলং মারমা এর সভাপতিত্বে ও বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান নেতা ক্যাঅংপ্রু মারমা, ২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, ৩নং বান্দরবান সদর ইউনিয়ন চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৬নং জামছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাসিং শৈ মারমা, ৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, সহ সদর উপজেলা আওয়ামী লীগের ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগের সরকার উন্নয়নে বিশ্বাসী,আধুনিক বান্দরবান রুপকার পার্বত্য মন্ত্রী পার্তব্য জেলায় যে উন্নয়ন করেছেন, বিগত কোন সরকারের আমলে তা কল্পনার বাইরে, আসুন আমরা সকলে আবারও বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয় কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে উন্নয়নের ধারা বজায় রাখবেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies