শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলক
আইন-আদালত আরো বিষয় খবর

বান্দরবানে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

শেয়ার করুন:

বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবান : নিজ সৎ মাকে হত্যার দায়ে আলী মোহাম্মদ(৫৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ২১নভেম্বর সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ দালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলি মোহাম্মদ (৫৪) সে লামা উপজেলার মেরা খোলা বেগুন ঝিরি এলাকার রওশন আলী ছেলে।

তথ্যটি সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষে আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ইকবাল করিম বলেন, আসামির বিরুদ্ধে ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়াই তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

আদালতে এজাহার দেওয়া তথ্য অনুযায়ী, রওশন আলী দুটি বিবাহ করেছিলেন। পরে উভয় সংসারে দুই পরিবার মাঝে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবৎত বিরোধ চলে আসছিল। ৩০ জুন ১৯৯৮ মঙ্গলবার সকালে ৭:৩০ এর দিকে মাতামুহুরি নদীতে পানি আনতে যান ফাতেমা বেগম (৪০)। পানি নিয়ে ফেরার পথে আলী মোহাম্মদ ধারালো দা দিয়ে তার সৎ মা ফাতেমা বেগমকে ঘারে কোপ মারেন। এতে ঘার থেকে মাথা দু ভাগ হয়ে গেলে মাটিতে লুটে পড়েন ফাতেম বেগম। ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসামি। পরে তাকে ধাওয়া করলে মেরাখোলা স্কুল থেকে তাকে আটক করা হয়। এই মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন ও অর্থদণ্ড মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies