শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে একজন নিহত

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট ইউনিয়নের চরবলদিয়া এলাকার কালীরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজুল হক।

স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এবিষয়ে তিনি তার ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ফজল হকের পরিবারের সাথে তার বিরোধের সৃষ্টি হয়।

সোমবার সকালে আজিজুল হক তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ফজল হকের পরিবারের সদস্যরা তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করেন। এতে আজিজুল হক ঘটনাস্থলেই মারা যান।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, আজিজুল হকের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies