বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর পার্বত্য

বান্দরবানে সশস্ত্র গোষ্ঠী ‘কেএনএফ’ সদস্যসের লাশ পরিবারের কাছে হস্তান্তর

শেয়ার করুন:

মৈত্রী প্রতিবেদক :

বান্দরবান : পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যসের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

৩০ জানুয়ারী (সোমবার) সকালে বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর শ্যারণ পাড়ার বাসিন্দা বেনেট থাং ম্রো এর লাশ তার পরিবারের সদস্যরা বুঝে নেয়।

এসময় তার পিতা লিপমাং ম্রো ও মা লাল বিয়াক জিং ম্রো তার পুত্রের মৃতদেহ বুঝে নেয়। পরে তারা তার লাশ শ্যারণ পাড়ায় কবরস্থানে নিয়ে যায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, ময়না তদন্ত শেষে কেএনএফ এর এক সদস্যর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ জানুয়ারী) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নে সেনাবাহিনীর সাথে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর বন্দুকযুদ্ধ সংগঠিত হয়, এসময় বন্দুক যুদ্ধে কেএনএফ এর এক সদস্য বেনেট থাং ম্রো এর লাশ পাওয়া যায়। পরে রবিবার (২৯ জানুয়ারী) বিকেলে মুননুয়াম পাড়া থেকে পুলিশের একটি টিম গিয়ে কেএনএফ সদস্য বেনেট থাং ম্রো এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies