বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদচাঁদপুর পলিটেকনিকের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২৫ সেপ্টেম্বরহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
আরো বিষয় খবর বিজ্ঞান ও প্রযুক্তি

বাক্কো ও সিওপিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শেয়ার করুন:

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

ঢাকা : বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)” এবং উন্নত পরিষেবার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মানদন্ড নির্ধারণসহ গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও উপযুক্ত পরামর্শদানে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা ‘সিওপিসি ইনকর্পোরেটেড’এর অধীনস্থ ‘সিওপিসি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’এর মধ্যে সম্প্রতি “নলেজ পার্টনারশিপ সমঝোতা স্মারক” স্বাক্ষরিত হয়েছে।

গত জানুয়ারি, ২০২৩-এ স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক অনুযায়ী, এখন থেকে বাংলাদেশের বিপিও এবং আইটি-আইটিইএস খাতের ‘কাস্টমার এক্সপেরিয়েন্স’ অর্থাৎ গ্রাহক অভিজ্ঞতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘নলেজ পার্টনার’ হিসেবে বাক্কোর সঙ্গে যৌথভাবে কাজ করবে ‘সিওপিসি ইনকর্পোরেটেড’।

‘সিওপিসি ইনকর্পোরেটেড’ মূলতঃ অ্যাকাউন্টিং, বুক-কিপিং, অডিটিং, ট্যাক্স কনসালটেন্সি; বাজার গবেষণা, জনমত নিরূপণ, ব্যবসা এবং ব্যবস্থাপনাসংক্রান্ত নানান কার্যক্রমে পরামর্শদানকারী এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বাক্কোর সঙ্গে এ সমঝোতা চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিপিও শিল্পখাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে রোডম্যাপ তৈরি এবং সে লক্ষ্যে গৃহীত সকল গবেষণাকর্ম, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির কর্মকান্ডে সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। অপরদিকে, একই চুক্তি অনুযায়ী, সিওপিসির ‘মার্কেটিং এবং ব্র্যান্ডিং পার্টনার’ হিসেবে এখন থেকে কাজ করবে বাক্কো।

সিওপিসি ইনকর্পোরেটেড ও বাক্কোর এই যুথবদ্ধতা গ্রাহক অভিজ্ঞতার মান বৃদ্ধির মাধ্যমে সমগ্র আইটি-আইটিইএস ও বিপিও শিল্পের উন্নয়নে নতুন মোড় নিয়ে আসবে, এমনটাই তথ্যপ্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিশ্বাস।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies