শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় খবর বিজ্ঞান ও প্রযুক্তি

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুমিল্লা আইটি এসোসিয়েশনের নতুন কমিটির যাত্রা শুরু। বুধবার ১২ এপ্রিল, রাজধানীর একটি হোটেলে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম হাজারির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম শুভ। নজরুল ইসলাম হাজারি বলেন, কুমিল্লা আইটি এসোসিয়েশন মূলত ঢাকাস্থ কুমিল্লার আইটি ব্যবসায়ীদের একটা ফোরাম। ব্যবসা উন্নয়ন এবং পিছিয়ে পড়া ব্যবসায়ীদের লজিস্টিক ও ফিনানন্সিয়াল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে আসাই এ ফোরামের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ আইসিটি সাংবাদিক ফোরামের সভাপতি নাজনীন নাহারসহ আইটি সেক্টরের নানান ব্যবসায়ী সংগঠনের নেতারা শুভেচ্ছা বক্তব্যে নতুন কমিটিকে শুভকামনা জানান।

নতুন কমিটির কর্মকর্তারা হলেন; সভাপতি: নজরুল ইসলাম হাজারি, সহ-সভাপতি মোঃ সাজেদুল হক সাহিন, সাধারণ সম্পাদক : আব্দুল হালিম শুভ, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ আমান উল্লাহ, কোষাধ্যক্ষ : মোঃ মাসুদ আলম, আইটি সম্পাদক : ওমর হাসান, প্রচার ও প্রশাসন সম্পাদক : শেখ কাউসার, দপ্তর সম্পাদক : আবুল হাসেম, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক: কামাল হোসেন, পরিচালক: মোঃ রুমি (আইডিবি), পরিচালক: মোঃ সোহেল হাসান ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার সমিতি, জি-১১, ইসিএস, এমসিএস নেতৃবৃন্দসহ দেশের অন্যান্য সনামধন্য আইটি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies