মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
অটোমোবাইল আরো বিষয় খবর

এমপিভি বদলে এসইউভি ক্যাটাগরিতে ‘এক্সপ্যান্ডার ক্রস’

শেয়ার করুন:

এফ কে আশিক, নিজস্ব প্রতিবেদক :

ঢাকা : জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটরস-এর এসইউভি লাইন-আপের নতুন গাড়ি মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস বাজারে এসেছে। আজ (১৩ এপ্রিল, বৃহস্পতিবার) ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত মিতসুবিশি’র ফ্ল্যাগশিপ শোরুমে একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন মডেলের এসইউভি গাড়িটি উন্মোচন করা হয়। ২০১৯ সালে র‌্যাংগস লিমিটেড মাল্টি পারপাস ভেহিক্যাল (এমপিভি) ক্যাটাগরিতে গাড়িটি দেশের বাজারে এনেছিল। এমপিভিতে স্পোর্টস ইউটিলিটি ভ্যাহিক্যালের (এসইউভি) সুবিধা প্রদান করে এরই ধারাবাহিকতায় এবার বাজারে এলো এক্সপ্যান্ডার ক্রস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাংগস লিমিটেড-এর সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন; হেড অব প্রাইভেট সেলস আসিফ সরওয়ার খান; হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন প্রমুখ।

গ্রাহকের চাহিদার উপর গুরুত্ব দিয়ে মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস মডেলটি সাজানো হয়েছে। নতুন এই মডেলে রয়েছে ফুয়েল এফিসিয়েন্ট ইঞ্জিন, শক্তিশালী সাসপেনশনসহ স্টাইলিশ লুক এবং আরামদায়ক সিট। গাড়িটিতে রয়েছে ৪ সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন (১.৫ লিটার), যা মিতসুবিশি ইনোভেটিভ ভালভ-টাইমিং ইলেক্ট্রনিক কনট্রোল (এমআইভিইসি) সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত।

র‌্যাংগস লিমিটেড-এর সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “মিতসুবিশি এক্সপ্যান্ডার গাড়িটি গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পায়, এবং নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস এসইউভি গাড়িটিও তাদের পছন্দ হবে বলে আমরা আশাবাদী। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী পারফর্ম্যান্সসমৃদ্ধ নতুন মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রস দেশের অটোমোটিভ ইন্ডাস্ট্রির বিকাশে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”

গ্রাহক ও উদ্ভাবনী-কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসাবে মিতসুবিশি মোটরস সবসময়ই সেরা মানের সেবাদানে প্রতিজ্ঞাবদ্ধ। আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণের সঙ্গী হিসেবে মিতসুবিশি মোটরস সর্বদা তাদের উদ্ভাবনী শক্তি দ্বারা নতুন নতুন প্রযুক্তিগত সেবা গ্রাহকের উপহার দিতে চেষ্টা করে যাচ্ছে।

গাড়িটির মূল্য ৫১ লাখ টাকা। গাড়িটিতে ১ লাখ কিলোমিটার বা পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে। সাত আসনের এই গাড়িটি ৫টি র‌ঙে দেশের বাজারে মিলবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies