বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন:

আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ৫০ পিছ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আকটকৃ মাদক ব্যবসায়ী হলেন পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের নুর মোহাম্মদ এর পুত্র আজাহার আলী(৫০)।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিন পাথরডুবি আজাহার আলীর বাড়িতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোচ হতে বিভিন্ন রঙের ৫০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয় ।

পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদক ব্যবসায়ী আজাহার আলী ভারতীয় সীমান্ত হতে মাদক দ্রব্যগুলো সংগ্রহ করে মাদক সেবীদের কাছে বিক্রয়ের জন্য তার কাছে রেখেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies