মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

থানচিতে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই ম্রো পরিবার

Hasan Munna প্রকাশ: হালনাগাদ:

।। অনুপম মারমা, থানচি প্রতিনিধি।।

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম  পাতোয়া ম্রো  পাড়ায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে টানা বর্ষণে জুমের পাহাড় ধসে তাদের খাদ্যশস্যও নষ্ট হয়ে যাওয়ায় পরিবার দুটি মানবেতর ও চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে রেমাক্রী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দুর্গম  পাতোয়া ম্রো কারবারী পাড়া আকস্মিক ভাবে ভয়াবহ অগ্নিকান্ড ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হয় আচে ম্রো ও রেংরাং ম্রো এর পরিবার।

ক্ষতিগ্রস্ত দুই পরিবার জানান, আগুনে তাদের বসতবাড়ির সঙ্গে ছেলে-মেয়েদের বই-খাতা, কলম, পরিধেয় বস্ত্র, বছরের খাদ্য মজুত ধান, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী এবং প্রায় এক লাখ টাকা নগদ অর্থ পুড়ে যায়। এছাড়া সাম্প্রতিক টানা বৃষ্টিতে পাহাড় ধসে তাদের জুমের প্রতি পরিবারের প্রায় পাঁচ হাঁড়ি ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বিএনপি নেতা চসিংমং মারমা বলেন, বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে। ঝড়-বৃষ্টির মধ্যেও তারা মানবেতর জীবনযাপন করছে।

বিএনপি সাধারণ সম্পাদক উবামং মারমা জানান, পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত তারা কোনো সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা পাননি। অন্যদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মৈত্রী/এইচ.এম।

 

 

শেয়ার করুন:

Powered by Done 5 Technologies