মূল সংবাদে ফিরুন

বাংলা অনলাইন নিউজ পেপার

দৈনিক সচিত্র মৈত্রী প্রিন্ট সংস্করণ ·

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং

Hasan Munna প্রকাশ: হালনাগাদ:

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান

​বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। এতে মাম্যাচিং চেয়ারম্যান করে ১৫ সদস্যের পরিষদ গঠন করা হয়েছে।

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোজ্জামেল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগের পরিষদ বাতিল করে পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী নতুন এ অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।

​পুনর্গঠিত পরিষদে সদস্য হিসেবে রয়েছেন— চনুমং, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, অগাস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, অবদুল মাবুদ, মশিউর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন, কাউ পু খিয়াং, উম্যাসিং মারমা ও কাজী নিরুতাজ বেগম।

শেয়ার করুন:

Powered by Done 5 Technologies