বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খবর বান্দরবান

বান্দরবান জেলা জামায়াত আমীরের সাথে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:

মৈত্রী অনলাইন ডেস্ক : বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আজ ০২ নভেম্বর ২০২৬ তারিখে জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস এম আব্দুচ সালামের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

​সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময় এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বান্দরবান প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা জামায়াত আমীরের হাতে প্রেস ক্লাবের গৌরবময় ৪৯ বছরের ইতিহাস ও ঐতিহ্য সংবলিত ‘স্বর্ণালী’ স্মারক গ্রন্থটি উপহার দেওয়া হয়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও নবনির্বাচিত প্রেস ক্লাবের সদস্যদের বিশেষ ইসলামী বই উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

​মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর জনাব এস এম আব্দুচ সালাম বলেন, “দেশ ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। বিশেষ করে বান্দরবানের রুমা ও থানচিসহ বিভিন্ন উপজেলার আরও কাঙ্ক্ষিত উন্নয়ন দরকার। এই এলাকার সম্ভাবনা ও সমস্যাগুলো বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রচারণার মাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করতে হবে।”

​সাক্ষাৎকালে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব নাছিরুল আলম, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, নবনির্বাচিত সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by Done 5 Technologies