শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
খবর বান্দরবান শীর্ষ খবর

বান্দরবান সদর হাসপাতালে সীমিত পরিসরে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু

শেয়ার করুন:

বান্দরবান : বান্দরবান সদর হাসপাতালে স্থানীয় ব্যবস্থাপনায় সীমিত পরিসরে আল্ট্রাসনোগ্রাফি সেবা চালু করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) থেকে এই সেবা কার্যক্রম শুরু হয়।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র হাসপাতালের অন্তঃবিভাগ (ভর্তিকৃত রোগী) এবং লেবার রুমে চিকিৎসাধীন প্রসূতি রোগীদের জন্য এই সুবিধা চালু থাকবে।

​ভবিষ্যতে সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন বা পাওয়া সাপেক্ষে বহির্বিভাগসহ সকল সাধারণ রোগীর জন্য পূর্ণাঙ্গরূপে এই সেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।

​আল্ট্রাসনোগ্রাফি সেবা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌহিদুল আনোয়ার।

Powered by Done 5 Technologies