মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খবর শীর্ষ খবর

বান্দরবানে নগর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

বান্দরবান: ২০২৬-২০২৭ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর, ২০২৬ কোয়ার্টারের নগর সমন্বয় কমিটির (TLCC) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) পৌরসভার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

​সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক জনাব এস, এম, মনজুরুল হক, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, বান্দরবান পার্বত্য জেলা।

​সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, পৌর প্রশাসকের সহায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা ও প্রতিনিধিসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

​সভায় চলতি কোয়ার্টারের নগর উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়।

Powered by Done 5 Technologies