বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বাংলাদেশ

আজ হতে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

শেয়ার করুন:

সোহেল তাজ,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে পরিবহন কোম্পানিগুলো।

আগামী ১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ বাস ট্রাক অ্যাসোসিয়েশনের সভাপতি ও শ্যামলী পরিবহনের স্বত্তাধিকারী রমেশ চন্দ্র ঘোষ।

তিনি বলেন, খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট গাবতলী এবং কল্যাণপুরের কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে। বরাবরের মতো এবারও সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হচ্ছে এবং বিক্রি মনিটরিং করা হচ্ছে। কেউ যেন নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সেজন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে।

কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি ভাড়া নেন, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে।

আগামী ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট থেকে। যাত্রীদের সুবিধার্থে পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies