শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলক
শীর্ষ খবর

শেয়ার করুন:

গোলাম রব্বানী,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে।

তিনি আরও বলেছেন, মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই তারা আমাদের প্রতি বিশ্বাস রেখেছে, আমাদের ভোট দিয়েছে। মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখবে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ যেন বিশ্বের দরবারে মর্যাদা নিয়ে দাড়াতে পারে, কেউ যেন খাটো করে না দেখে।

এসময় তিনি শুধু বাংলাদেশের মুসলিম না সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া এবারে বাংলাদেশ থেকে যারা পবিত্র হজ পালন করতে গেছেন তারা যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies