বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলকবান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ‘গো আপ ফাউন্ডেশন’বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিংবন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগদীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপিজনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
অর্থ ও বাণিজ্য নির্বাচিত

ন্যায্য মূল্য নিশ্চিত করতে চামড়া রফতানির সিদ্ধান্ত : বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:

রংপুর প্রতিনিধি,

রংপুর, লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ন্যায্যমূল্য পাওয়ার জন্য সরকার কাঁচা চামড়া রফতানির দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেইসাথে সহজে রফতানি করার দরজাও উন্মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, এবার ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার দাম কম। এজন্য দ্রুত রফতানির সিদ্ধান্ত নেয়া হয়, যাতে তৃণমূল পর্যায়ে চামড়ার ন্যায্যা মূল্য পাওয়া যায়।’
বুধবার রংপুরের শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

চামড়ার দাম কমে যাওয়ার পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে মন্তব্য করে টিপু মুনশি আরো বলেন, ‘চামড়া নিয়ে যখনই ভালো উদ্যোগ গ্রহণ করি, তখনই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে। ঈদের আগে ট্যানারি মালিক ও চামড়া ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলো, তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।

চামড়ার দাম কমে গেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা গ্রহণযোগ্য নয়। এ কারণেই সরকার কাঁচা চামড়া ররফতানির সিদ্ধান্ত নিয়েছে।
কোনোভাবেই চামড়াশিল্পকে ধ্বংস করতে দেয়া যাবে না বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies