বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিনোদন

কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবাল

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ভারত সফরে ছিলেন না বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। তিনি ছুটি নিয়েছিলেন। পরে জানা গেছে তার স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীর পাশে থাকতেই তার এই ছুটি। অবশেষে সুসংবাদটা দিলেন ওপেনার। তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।

তামিম নিজেই ফেসবুক পেজে এই খবর জানিয়েছেন। সেখানে একটি ছবি আপলোড করেছেন তিনি। যেখানে বুমরানগ্রাড ইন্টারন্যাশনাল হসপিটালের কার্ডে লেখা রয়েছে, ‘হ্যালো, আমি একজন মেয়ে। মিস আলিশবা ইকবাল খান।’

অর্থাৎ তামিমের মেয়ের নাম হচ্ছে আলিশবা ইকবাল খান। মা আয়েশা সিদ্দিকা ইকবালের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে মেয়ের।

এর আগে ২০১৬ সালে প্রথম সন্তানের জন্ম দেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দীকা। এই দম্পতির সেই ছেলে সন্তানের নাম আরহাম ইকবাল খান।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies