অর্থ ও বাণিজ্যনির্বাচিত

গভীর সমুদ্র বন্দর নির্মাণ চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে- নৌপরিবহন প্রতিমন্ত্রী

গোঁফরান চৌধুরী / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

চট্টগ্রাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণ। জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে মহান মুক্তিযুদ্ধের সময় এ বন্দরের বীরত্বগাঁথা অপরিসীম, পরবর্তিতে দেশ গঠনে বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অন্যান্য সেক্টরের ন্যায় চট্টগ্রাম বন্দরেরও বিস্তৃতি লাভ করেছে। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের সক্ষমতা অর্জন করেছে। এতে করে চট্টগ্রাম বন্দরের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর শতভাগ কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

প্রতিমন্ত্রী চট্টগ্রামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুল ফিকার আজিজ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি আর্তমানবতার সেবা, সামাজিক ও ক্রীড়ানুষ্ঠান আয়োজন করে থাকে। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ক্রীড়া প্রতিযোগিতায় ১৮ টি ইভেন্টে দুশতাধিক প্রতিযোগি অংশ নেয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *