শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
আরো বিষয় খবর পার্বত্য

নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন

শেয়ার করুন:

মুহাম্মদ আলী, বান্দরবান প্রতিনিধি :

বান্দরবান : নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব বেতার দিবস উদযাপন করা হয়েছে। “বেতারও শান্তি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১৩ফেব্রুয়ারী সোমবার সকালে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বান্দরবান বেতার কেন্দ্র থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে বান্দরবান বেতারের কর্মকর্তা, সংবাদ পাঠক-পাঠিকা, উপস্থাপক, কলা-কৌশলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। পরে বান্দরবান বেতার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, একসময় সংবাদ মাধ্যম হিসেবে বেতারই ছিল সবচেয়ে ভালো মাধ্যম, গ্রামেগঞ্জে বেতার ছাড়া কেউ চলতেই পারতো না, তবে যুগের বিবর্তনে বেতারের কার্যক্রম কিছুটা পিছিয়ে গেলেও এখন এর গুরুত্ব ও কদর বেড়েছে। এসময় বক্তারা বেতারে প্রচারিত সংবাদ, গান ও বিভিন্ন প্রামাণ্য অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবি এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মামুনুর রহমান, উপ-বার্তা নিয়ন্ত্রক অজিত কুমার নাথ, সহকারী পরিচালক প্রকাশ কুমার নাথসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সংবাদ পাঠক-পাঠিকা, বিভিন্ন শিল্পি এবং কলাকৌশলীরা উপস্থিত ছিলেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies