শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা ২৭ অক্টোবরখাদ্য ব্যবসায় বিএফএসএ নিবন্ধন বাধ্যতামূলকবান্দরবানে হাফেজঘোনা ও মেম্বার পাড়া পূজামণ্ডপ পরিদর্শন করল পর্যবেক্ষণ কমিটিশুকরের চর্বি থেকে তেল তৈরি করতে গিয়ে আগুন, পুড়ল বসতঘরবান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তরগুজবে কান দেবেন না, যাচাই ছাড়া তথ্য ছড়াবেন না : সেক্টর কমান্ডার রুবায়াতবান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন
আরো বিষয় উত্তরবঙ্গ কৃষি

লামায় আউশ প্রণোদনার সার ও বীজ পেল ২ হাজার ৩শ জন কৃষক

শেয়ার করুন:

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি :

বান্দরবান : চলতি মৌসুমে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রান্তিক ২ হাজার ৩শ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার বীজ প্রণোদনা প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ২০২২-২৩ অর্থ বছরে আউশ ধান চাষের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান চাষের জন্যে উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কৃষকের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষককে ১ বিঘা (৩৩শতক) জমির জন্য ৫ কেজি উফশী বীজ, ১০কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার পায়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টাউন হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. রাহাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন ও মিল্কী রাণী দাশ, কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন, সহকারী পুলিশ পরিদর্শক মাহফুজর রহমান, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কৃষক লীগের সভাপতি মো. ওহাব মিয়া বিশেষ অতিথি ছিলেন। প্রণোদনা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন জানান, সরকারের এই প্রণোদনা সহায়তার ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ধান চাষে আগ্রহী হওয়ার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies