শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
আরো বিষয় উত্তরবঙ্গ খবর

ভূরুঙ্গামারীতে ৬০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন:

আবু মুসা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে ৬০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। আকটকৃ মাদক ব্যবসায়ী হলেন ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের শাহা আলীর পুত্র শফিকুল ইসলাম(২২)। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের মুক্তিযোদ্ধা মার্কেটের জনৈক আঃ আজিজের চায়ের দোকানের পেছনে আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোচ হতে নীল রঙের ৩ টি জিপার ব্যাগে ৬০০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে বলে উক্ত মাদকদ্রব্য ট্যাবলেটগুলো ভারতীয় সীমান্ত হতে সংগ্রহ করে মাদক সেবীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং-২৯ তারিখ ২৭/০৪/২৩ খ্রীঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়েছে। গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies