শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদহিরো বাংলাদেশ ১২ বছরের যাত্রা উদযাপন: হিরো-নিলয় প্ল্যান্টে নতুন মাইলফলক
খবর

বন্যার ঝুঁকি মোকাবিলায় বান্দরবানে সচেতনতামূলক কমিউনিটি ডায়লগ

শেয়ার করুন:

মৈত্রী ডেস্ক : ​বন্যা কবলিত জনগোষ্ঠীর সুরক্ষা, জরুরি জীবন রক্ষাকারী বার্তা প্রচার এবং স্বাস্থ্যবিধি মেনে আচরণগত পরিবর্তনের লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক কমিউনিটি ডায়লগ।

​রবিবার (৯ আগস্ট) বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার বড়ুইতলিতে এই সভা অনুষ্ঠিত হয়।

​জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর সহযোগিতায় এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, কমিউনিটি লিডার এবং সাধারণ বান্দরবানবাসী অংশগ্রহণ করেন। ডায়লগে বন্যাকালীন নিরাপদ খাবার পানি ব্যবহার, পানিবাহিত রোগ প্রতিরোধ, শিশু ও গর্ভবতী মায়েদের বিশেষ সুরক্ষা এবং দুর্যোগকালীন জরুরি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​আয়োজকেরা জানান, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বান্দরবানের নিচু এলাকাগুলোতে প্রায়ই বন্যার ঝুঁকি তৈরি হয়। এই দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো এবং সঠিক আচরণগত পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। স্থানীয়দের নিজস্ব অভিজ্ঞতার কথা শোনা এবং তাদের কাছে জীবন রক্ষাকারী তথ্য পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

মৈত্রী/এইচ.এম।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies