শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
কভার নিউজ বান্দরবান

বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন

শেয়ার করুন:

 

পার্বত্য চট্টগ্রামের নৈসর্গিক রূপ ও সম্প্রীতির বার্তা নিয়ে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শুরু হয়েছে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলা। গতকাল রাতে উৎসবমুখর পরিবেশে প্রদীপ প্রজ্জ্বলন ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতার মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব ও মেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

উদ্বোধনী বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সম্প্রদায়ের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি আমাদের আবহমান কালের সামাজিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও অসাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করার এক অনন্য সেতুবন্ধন। এই উৎসব অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সত্য ও সুন্দরের জয়ের প্রতীক। পূজার আনন্দ ও মানবিক মূল্যবোধ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়—এটাই আমাদের প্রত্যাশা।

পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কথা উল্লেখ করে মন্ত্রী নিরাপত্তা ও শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, উৎসব চলাকালে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় সচেতন জনগণকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান সরকার দেশের প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুসংহত ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলার সর্বত্র এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাকের বোল, কাঁসর-ঘণ্টা, আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন পূজামণ্ডপ। চলতি বছর বান্দরবান জেলার সাতটি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, বান্দরবানের জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দ এবং জেলা পূজা উদযাপন কমিটির প্রতিনিধিবর্গ।

উদ্বোধনী পর্বের মূল আনুষ্ঠানিকতা শেষে সামাজিক দায়িত্ববোধ ও শিক্ষার প্রসারে অনুকরণীয় পদক্ষেপ হিসেবে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

Powered by Done 5 Technologies