শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপাহাড়ে পানিসংকট মোকাবিলায় ‘ভূমির ওপরের পানি’ ব্যবহারের তাগিদ
খবর বাংলাদেশ

বাংলাদেশের ১৮০০ সরকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ভারত

শেয়ার করুন:

নয়াদিল্লী : ভারত আগামী ছয় বছরে ডিপার্টমেন্ট অব অ্যাডমিনিস্ট্রিটিভ রিফর্ম এন্ড পাবলিক গ্রীভেন্সেস’র (ডিএআর এন্ড পিজি) অধীনে ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে (এনসিজিজি) বাংলাদেশের ১৮০০ সরকারী কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে।
আজ এখানে ভারত বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলদেশের পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বৈঠকে নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন।


ভারতীয় কর্মকর্তাদের সূত্র জানায়, চুক্তির আওতায় ই-গভর্নেন্স, সার্ভিস ডেলিভারি, পাবলিক পলিসি এন্ড ইমপ্লিমেনটেশন, তথ্য প্রযুক্তি, বিকেন্দ্রীকরণ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং এসডিজি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও প্রশাসনিক নীতি কৌশল নিয়ে বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।


এনসিজিজিতে বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে এটি দ্বিতীয় এমওইউ। প্রথম এমওইউ স্বাক্ষর হয় ৫ বছর আগে, এর আওতায় ১৫০০ সরকারী কর্মকর্তার প্রশিক্ষণ ইতোমধ্যেই শেষ হয়েছে।
এডিশনাল ডেপুটি কমিশনার/ এডিশনাল জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপপরিচালক স্থানীয় সরকার, সিনিয়র সহকারী সচিব, সিনিয়র সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) এবং মন্ত্রণালয়ের সমমর্যাদার প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies