শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিএনপি আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে : তথ্যমন্ত্রী

শেয়ার করুন:

চট্টগ্রাম, লিগ্যাল ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খালেদা জিয়ার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি আইন-আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন।
আজ বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।


মন্ত্রী বলেন, ‘সকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর কাছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে মূলত বিএনপি আইন এবং আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন খুবই দুর্বল এবং তাতে আন্তরিকতা ও সমন্বয় নেই।


চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে।
মেলায় ঢাকা ও চট্টগ্রামের ১০১টি প্রকাশনার প্রায় দেড়শ স্টল অংশ নিচ্ছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies