শনিবার, ৭ নভেম্বর ২০২৬
আইন-আদালত

মাদক ও অস্ত্র মামলার তদন্ত শেষ করতে হবে ৩০ দিনে

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : মাদক ও অস্ত্র মামলার তদন্ত শেষ করতে হবে ৩০ দিনে

মাদক ও অস্ত্র মামলার তদন্ত ৩০ দিনের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। উক্ত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করতে না পারলে সংশ্লিষ্ট আদালতে এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তাকে ব্যাখ্যা দিতে হবে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এছাড়া মাদক ও অস্ত্র মামলার তদন্ত তদারকিতে মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পুলিশের আইজি ও সকল এসপিকে এ আদেশ বাস্তাবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। নরওয়ে প্রবাসী ড. নুরুল ইসলাম শেখকে মাদক মামলায় চার সপ্তাহের আগাম জামিন দিয়ে হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies