শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
বান্দরবানের রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন বাধ্যতামূলকপাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীরশিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে– পার্বত্য প্রতিমন্ত্রীমালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরুরুমায় প্রাকৃতিক ঝর্ণার পানিতে বদলে গেছে ৪২ পরিবারের জীবনপুরুষ পূর্বসূরিদের চেয়ে বেশি ব্যস্ত থাকেন জাপানের প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আইন-আদালত

ভ্রাম্যমাণ আদালতে কোচিং সেন্টারে সিলগালা

শেয়ার করুন:

কাশিয়ানী(গোপালগঞ্জ), লিগ্যাল ডেস্ক : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সদরে বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ছয়টি কোচিং সেন্টারে সিলগালা এবং একশ জোড়া বেঞ্চ আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।

মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ.এস.এম মাঈন উদ্দিন এই অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা জানান, কাশিয়ানী উপজেলা সদরে দীর্ঘদিন ধরে আইন অমান্য করে কিছু শিক্ষক কোচিং বাণিজ্য করে আসছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ বারবার এসব শিক্ষককে কোচিং সেন্টার চালাতে নিষেধ করলেও তারা বিষয়টি কর্ণপাত করেননি।

পরে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মাঈন উদ্দিন মঙ্গলবার বিকালে অভিযানে এসে কোচিং সেন্টারগুলো সিলগালা করেন এবং বেঞ্চগুলো জ্বালিয়ে দেন। অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies