শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
আইন-আদালত

দুদকের পরিচালক বরখাস্তকৃত এনামুল বাছির গ্রেফতার

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার,

লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঘুষ কেলেঙ্কারি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সোমবার (২২ জুলাই) রাতে গ্রেফতার করা হয়েছে। তার আইনজীবী কামাল হোসেন জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুসসালামের একটি বাসা থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক।

এর আগে বাছিরকে গ্রেফতারে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালিয়েছিল।

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা দায়ের করা হয়।

ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies