শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
নির্বাচিত

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন নাছিমা বেগম

শেয়ার করুন:

শাহ্ সাকিব /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগম। রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের সই করা ওই আদেশে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান থাকাকালীন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের মতো বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

নাছিমা বেগম বিদায়ী চেয়ারম্যান কাজী রিয়াজুলের হকের স্থলাভিষিক্ত হলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies