রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
নির্বাচিত

তথ্যসচিবের সাথে সংযুক্ত আমিরাতের ব্রিগেডিয়ার জেনারেলের সাক্ষাৎ করেন

শেয়ার করুন:

স্টাফ রিপোর্টার/লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

ঢাকা, তথ্যসচিব আবদুল মালেকের সাথে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সেনাসদর দপ্তরের আর্মড ফোর্সেস ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী আজ সোমবার দুপুরে তথ্যমন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।
বাংলাদেশে সফররত ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী ইউএই’র একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বৈঠকে তারা আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ডিফেন্স কলেজের একটি প্রতিনিধি দলের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্রিগেডিয়ার জেনারেল সালিম সাঈদ আল সামসী অগ্রবর্তী দলের নেতা হিসেবে এ বৈঠক করেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: নূরুল করিম ও সফররত প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ইব্রাহিম রাশিদ আল রামজী আল মারজুকী এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies