শনিবার, ৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যু

শেয়ার করুন:

লোপা রাকিব /লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় একটি সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। এ ঘটনায় আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ওই আবাসিক এলাকার ১১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। আগুন নেভাতে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

স্থানীয়রা বলছেন, বিস্ফোরিত সিলিন্ডারটি বাসা-বাড়িতে ব্যবহারের নয়। বেলুন ফোলানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে চার শিশুর লাশ উদ্ধার করে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies