বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
নির্বাচিত

সচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা

শেয়ার করুন:

সিনিয়র রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

আগামী ১৭ ডিসেম্বর মঙ্গলবার থেকে নীরব এলাকা ঘোষণা করেসচিবালয়ের চারপাশে হর্ন বাজানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ এক সরকারী তথ্যবিবরণীতে সচিবালয়ের চারপাশে হর্ন না বাজানোর অনুরোধ করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে সকলকে সহযোগিতা প্রদানের এ অনুরোধ করা হয়।

সচিবালয়ের চারপাশে অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনসমূহকে কোন প্রকার হর্ন না বাজানোর অনুরোধ জানানো হয়েছে।
প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies