শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আইন-আদালত খবর

ইস্টার্ন প্লাজায় র‌্যাবের অভিযান

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইস্টার্ন প্লাজা মার্কেটে নকল ও ক্লোন করা মোবাইল সেট জব্দে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আজ বুধবার সন্ধ্যায় হাতিরপুল এলাকায় অবস্থিত ইস্টার্নপ্লাজায় এ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি আমাদের সময়কে বলেন, ‘নকল ও ক্লোন করা মোবাইল সেটের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে। এ পর্যন্ত পাঁচটি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানার পাশাপাশি নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করা হয়েছে।’

জরিমানা করা দোকানগুলোর মধ্যে রয়েছে- এক্সচেঞ্জ হাট, আইটেল মোবাইল, জেনারেল ইলেকট্রনিকসহ আরও বেশ কয়টি দোকান। র‌্যাব সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies