মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
নির্বাচিত

নিজের অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

শেয়ার করুন:

 

স্টাফ রিপোর্টার / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ সদস্য। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম মো. কুদ্দুস সাহা (৩১)। তিনি নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, কুদ্দুস মিরপুর পুলিশ লাইনে ব্যারাকে থাকতেন। তার ফেসবুক স্ট্যাটাসের কথা আমরা শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে। কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies