বুধবার, ১১ নভেম্বর ২০২৬
খবর শীর্ষ খবর

চট্টগ্রামে আরো ৩ করোনা রোগী শনাক্ত

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, দৈনিক সচিত্র মৈত্রী

চট্টগ্রাম :  চট্টগ্রামে নতুন আরো ৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা মোট ৫ জন ।

জানা গেছে এদের মধ্যে -নগরীর হালিশহরের ১ জন ও সাগরিকা এলাকার ১ জন এবং অপরজন সীতাকুণ্ডের বাসিন্দা। আগের ২ জন দামপাড়ার।

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

 

মৈত্রী/ এএ

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies