বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে সরকারি রাস্তা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার

শেয়ার করুন:

আসাদুজ্জামান খোকন, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে সরকারি রাস্তা থেকে কেটে নেয়া গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছের গুড়িগুলো স্থানীয় ভূমি অফিসে রাখা হয়।

জানা গেছে, সোমবার ২০ জুলাই উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের একটি সরকারি রাস্তার ৯ টি ইউক্যালিপটাস গাছ কেটে স্থানীয় স’মিলে লুকিয়ে রাখেন আব্দুল জলিল (৬৩)। পরবর্তীতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার ২২ জুলাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে ছ’মিল থেকে ৯টি গাছের ২৫টি খন্ড জব্দ করে। অপরদিকে আব্দুল জলিলের দাবী গাছগুলো তার লাগানো।

সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম গাছ উদ্ধারের কথা স্বীকার করে জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies