বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
আরো বিষয় খবর বাংলাদেশ

বান্দরবানে আগুনে পুড়লো বার্মিজ মার্কেট

শেয়ার করুন:

রশিদ আহামদ, নিজস্ব প্রতিবেদক :

বান্দরবান : আগু‌নে পু‌ড়ে গে‌ছে বান্দরবা‌নের পূরবী বা‌র্মিজ মা‌র্কেট। শুক্রবার (২১ আগষ্ট) বিকাল ৩টার দিকে মার্কেটের ভিতরে থাকা প্রদীপ দে এর দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মার্কেটের ভেতরের প্রায় ২২টির মত দোকান পুরো পুড়ে যায়। প্রায় আড়াইঘন্টা চেষ্টার পর সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের বান্দরবান সদর এবং রোয়াংছড়ির দুটি ইউনিট একত্রে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মার্কেটে ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় আনুমানিক ২ কোটি টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

ঘটনাস্থল পরিদর্শণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ক্যাশৈহ্লা, পৌর মেয়র ইসলাম বেবী।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies