বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
আরো বিষয় খবর বাংলাদেশ

ভুরুঙ্গামারীতে রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ সামগ্রী বিতরণ

শেয়ার করুন:

আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারীতে রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ ও চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র কাজিউল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোমান, ভুরঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, জেলা পরিষদ সদস্য মাহমুদা ডেইজি প্রমুখ।

দুধকুমার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের দেওয়া প্রতিটি প্যাকেটে ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আড়াই কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ৫০০ গ্রাম সুজি বিতরন করা হয়।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies