বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আরো বিষয় খবর বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

শেয়ার করুন:

আবু ‍মুসা, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে ফুলকুমার গ্রামের মো. হাকিম আলী (৬০) পিতা আনসের আলী নামের এক ব্যক্তি গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

ঘটনা সুত্রে জানা যায়, ১৪ই অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে গাছের পাতা পেড়ে ছাগলকে খাওয়ানোর উদ্দেশ্যে কাঁঠাল গাছে উঠে ডাল কাটতে শুরু করে, ডাল কাটার সময় একটি ডাল বিদ্যুতের প্রধান লাইনের উপর পড়ে যায়, এতে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে পড়ে যান, এতে সাথে সাথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ভূঙ্গামারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আলমগীর হোসেন জানান, ঘটনাটি শুনেছি, অস্বাভাবিক মৃত্যু হয়েছে , এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

মৈত্রী/এফকেএ/এএ

Powered by Done 5 Technologies