শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ

অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশের মানুষ : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:

ঢাকা, লিগ্যাল ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
তিনি বলেন, অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।’


স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা আলাদা ধর্মে বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে।’


তিনি বলেন, ‘দেবী সরস্বতীর কাছে পূজা অর্চনা করে শিক্ষার্থীরা যেন সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোতে বিকশিত হয়ে আগামীর সুন্দর ও অসম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে। আমরা সেই কামনা করি।’

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies