বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
খেলা নির্বাচিত

শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট, নিয়মকানুন ঘোষণা

BIRMINGHAM, ENGLAND - AUGUST 13: A fan of Birmingham Bears celebrates his team taking a wicket during the NatWest T20 Quarter Final match between Birmingham Bears and Essex Eagles at Edgbaston on August 13, 2015 in Birmingham, England. (Photo by Tony Marshall/Getty Images)
শেয়ার করুন:

নিজ দেশের কাউন্টি দলগুলোর সম্মতিতে একশ বলের ‘দ্য হান্ড্রেড’ নামে ক্রিকেটের নিয়মকানুন ঘোষণা করলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যা শুরু হবে ২০২০ সালে।

ইসিবি জানায়, পাঁচ সপ্তাহব্যাপি আটটি প্রধান শহরে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট। এই ফরম্যাটে প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বল করে। প্রতি ১০ বল পরপর প্রান্ত পরিবর্তন করতে হবে। একজন বোলার চাইলে টানা ৫টি বা ১০টি বল করতে পারবে। তবে এক ইনিংসে কোনো বোলার ২০ বলের বেশি করতে পারবে না। সাদা বলের এই খেলায় প্রতি ইনিংসের প্রথম ২৫ বলে থাকবে একমাত্র পাওয়ার প্লে। ওই সময়ে ত্রিশ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে ২ জন ফিল্ডার।

ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেন, ‘দ্য হান্ড্রেড ক্রিকেট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। আমরা সব সময়ই ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। আর এই একশ বলের ক্রিকেট খেলার ক্ষেত্রটা আরও প্রশস্ত করবে বলে আমাদের বিশ্বাস। আমরা ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য যে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি, তা পূরণে একশ বলের ক্রিকেট বড় অবদান রাখবে বলে আশা করছি।’

গত বছরেই এই ফরম্যাটের খসড়া ঘোষনা করেছিল ইসিবি। তবে কাউন্টি দলগুলোর অনুমোদনের অপেক্ষায় ছিলো তারা। এবার এই ফরম্যাটের প্রতি সমর্থন জানিয়েছে কাউন্টি দলগুলো। শীর্ষস্থানীয় ১৮টি কাউন্টি দলের মধ্যে ১৭টি দলই এই ফরম্যাটের নিয়মকানুনের ব্যাপারে সম্মত হয়েছে ।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies